#SharetoCare - Win Up to 500TK Gift Vouchers
১. SharetoCare বা ReviewPost ক্যাম্পেইন জানুয়ারি ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে।
২. এই ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক তার iGadget.com.bd থেকে ক্রয়কৃত পণ্যের রিভিউ করার মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।
৩. গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব টাইমলাইন কিংবা iGadget.com.bd’র ফেসবুক গ্রুপে #SharetoCare এবং #ReviewPost হ্যাশট্যাগের মাধ্যমে রিভিউ শেয়ার করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।
৪. প্রতিটি রিভিউকে একটি অনন্য (Unique) অংশগ্রহণ হিসেবে গণনা করা হবে। তাই অধিক রিভিউ সংখ্যা অংশগ্রহণকারীকে বিজয়ী হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা প্রদান করবে।
৫. একজন গ্রাহকের একই অর্ডারের ভিন্ন ভিন্ন পণ্যের আলাদা রিভিউয়ের প্রতিটিকে একটি অনন্য (Unique) রিভিউ এবং একই অর্ডারের একই পণ্যের প্রতিটি আলাদা রিভিউকে একটি রিভিউ বা অংশগ্রহণ হিসেবে গণ্য করা হবে।
৬. প্রত্যেক মাসের রিভিউ ক্যাম্পেইনের ফলাফল পরবর্তী ৩০ কর্মদিবসের মাঝে প্রকাশ করা হবে। লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করা হবে।
৭. রিভিউ ক্যাম্পেইনের ১ম, ২য় ও ৩য় বিজয়ী যথাক্রমে ৫০০, ৩০০ ও ২০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার পাবেন যা iGadget.com.bd থেকে যেকোনো নিয়মিত অর্ডারে (সর্বনিম্ন ১৫০০ টাকা মূল্যের) ব্যবহার করা যাবে।
৮. এই অফারের যেকোনো সংশোধন, সংযোজন, পরির্মাজনের অধিকার iGadget & Computers সংরক্ষণ করে।
